ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন
দি নিউজ লায়নঃ শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন উপলক্ষে বাঁকুড়া জেলার রানীবাঁধ এলাকার ছেঁদাপাথর গ্রামে যেখানে ক্ষুদিরাম বসু আত্মগোপন করেছিলেন ও অনুশীলন করতেন সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাত, প্রতি মন্ত্রী জোৎস্না মান্ডি, অধ্যাপিকা অঞ্জনা মাহাত ও জেলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন মাহাত সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি তে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস সম্পর্কে রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাত বলেন বর্তমানে ভারতবর্ষে ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবী দরকার আছে। তাই যাগো জনগণ বাচাও দেশ, দেশিয় বৃটিশরা দেশকে করছে শেষ।
চল যাই দেশিয় বৃটিশদের কে করি শেষ। তিনি তার বক্তব্যের মাধ্যমে আরও বলেন যে মেদিনীপুরের অগ্নি শিশু ক্ষুদিরাম বসু সারা জীবন মানুষের হৃদয়ে থাকবে। ক্ষুদিরাম বসু খুব অল্প বয়সে যেভাবে দেশে স্বাধীনতা আন্দোলনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তা বিরলতম ঘটনা। তাই ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান বিফলে যায়নি। যার ফলে আমরা স্বাধীনতা লাভ করেছি। তিনি সকলকে ক্ষুদিরাম বসুর জীবনী সম্পর্কে অবহিত হওয়ার আহ্বান জানান।

Post a Comment